blog-img
অমর একুশে আজ
10 hours ago
2.9 K Views
0 comments
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের সংস্কৃতির ক্ষেত্রে এক তীব্র আলোড়ন। বাঙালি জাতীয়তাবোধ সাম্য-সম্প্রীতি বা অসাম্প্রদায়িক বোধের বিকাশ ঘটে এই একুশের প্রেক্ষাপটেই। এ কারণে কবিতায় উচ্চারিত হয়- ‘ভাষা মানে সভ্যতার সংবিধান। ভাষা মানে সন্ধ্যের তুলসীতলা, ভোরের আজান।’ ১৯৫২-এর ভাষা আন্দোলন বাঙালি জাতির এক গৌরবময় অধ্যায়। একুশে ফেব্রুয়ারি বাঙালির জাগরণের চেতনা। ‘একুশ মানে মাথা নত না করা।’ ফেব্রুয়ারি হচ্ছে ভাষার মাস। বসন্তের শিমুল পলাশ আর কৃষ্ণচূড়ার দিকে তাকালে মনে পড়ে ভাষার কথা। ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের কথা। মনে পড়ে উজ্জ্বল সাহস নিয়ে দাঁড়ানো শহীদ মিনারের কথা। এ মাস সুন্দর স্বপ্নময় দিনের চেতনার-ভালোবাসার। ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে /তবে একলা চলো রে’-এই বোধকে জাগ্রত করে। এই চেতনা মুক্তি যুদ্ধের, স্বাধীনতার। একুশে ফেব্রুয়ারিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় রাষ্ট্রীয়ভাবে। পরে পুষ্পার্ঘ্য নিবেদনে মানুষের ঢল নামে শহীদ মিনারে।

Comments 0

Your Comment