দ্বিতীয় সেশনে কেমন করল বাংলাদেশ
18 hours ago
4.1 K
Views
0
like
share
প্রথম সেশনে তিন উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনেও আরও তিন ব্যাটারকে হারিয়েছে বাংলাদেশ। ৫৪ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ১৬৮ রান। লাঞ্চের পর দ্রুতই ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। মাত্র ১৫ রান তুলতেই এই তিন গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট হারিয়ে বড় চাপে পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন লিটন দাস ও তাইজুল ইসলাম। সপ্তম উইকেট জুটিতে ইতোমধ্যে ৫২ রান যোগ করেছেন তারা। এর মধ্যে লিটনের ব্যাট থেকেই এসেছে ৩৯ রান। দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস সামলাচ্ছেন লিটন। বোলারদের মোকাবিলায় বেশিরভাগ বল নিজেই খেলছেন, আর ওভারের শেষ দিকে তাইজুলকে দিচ্ছেন স্ট্রাইক। ৩৬ রানে অপরাজিত আছেন তিনি। শেষ সেশনে এই জুটির দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ।