blog-img
কোহলির ব্যাটে আবার ইতিহাস, পেছনে ফেললেন হেলসকে
1 month ago
2.2 K Views
0 comments
সেঞ্চুরি ও ফিফটির পর এবার ইনিংস বড় করতে পারলেন না বিরাট কোহলি। তবে ১১ বলে ১৫ রানের ছোট্ট ইনিংসের পথেই রেকর্ড বইয়ে নাম লেখালেন ভারতের ব্যাটিং গ্রেট। অ্যালেক্স হেলসকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া জুটির অংশ হওয়ার রেকর্ড এখন এককভাবে কোহলির। আইপিএলে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রান তাড়ায় ভেঙ্কাটেশ আইয়ারের সঙ্গে ৬০ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি। এই জুটিতে যদিও কোহলির চেয়ে ভেঙ্কাটেশের (৪৪ রান) অবদানই বেশি। এই নিয়ে ২১১টি পঞ্চাশ ছোঁয়া জুটির অংশ হলেন কোহলি। এমন ২১০টি জুটিতে নাম আছে ইংলিশ ব্যাটসম্যান হেলসের। এই তালিকায় পরের তিনটি স্থানে আছেন ডেভিড ওয়ার্নার (২০০), বাবর আজম (১৯৬) ও ক্রিস গেইল (১৯১)। কোহলির রেকর্ড গড়ার ম্যাচটি যদিও জিততে পারেনি তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২৫৬ রানের লক্ষ্য তাড়ায় শিরোপাধারীরা যেতে পারে ২০০ পর্যন্ত। হারলেও অবশ্য পয়েন্ট তালিকায় শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হয়েছে বেঙ্গালুরুর।

Comments 0

Your Comment