blog-img
রমজানের চাঁদ দেখা নিয়ে সৌদি আরবের বার্তা
15 hours ago
3.7 K Views
0 comments
সৌদি আরবের জনগণকে রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির সুপ্রিম কোর্ট মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখার জন্য সৌদি আরবের সকল মুসলিম নাগরিকদের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে সৌদি সুপ্রিম কোর্ট জানায়, যারা চাঁদের দেখা পাবেন-চোখে কিংবা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে-তাদের নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করতে অনুরোধ করা হয়েছে। রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাবার ও পানীয় থেকে এবং অন্যান্য শারীরিক চাহিদা থেকে বিরত থাকে। সূর্যাস্তের পর কিছু খাবার গ্রহণের মাধ্যমে রোজা ভাঙা হয়, যাকে ইফতার বলা হয়। রমজান মাস উপলক্ষে সৌদি আরবসহ জিসিসিভুক্ত দেশগুলোতের সরকারি ও অনেক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের কর্মঘণ্টা কমানো হয়েছে।

Comments 0

Your Comment