blog-img
দেশের ১২ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত
15 hours ago
2.2 K Views
0 comments

দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশংকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সংকেত। বুধবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।


পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত।

Comments 0

Your Comment