blog-img
হামলার আশঙ্কায় সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা জারি
46 minutes ago
3.1 K Views
0 comments

সৌদি আরবের খামিস মুশাইত ও আবহা এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এ সতর্কতা জারি করেছে।


অন্যদিকে, ইয়েমেন সরকারের বিমানবাহিনী তাইজ প্রদেশের ধুবাব ও মোচা এলাকায় হুথিদের সরঞ্জাম, সদস্য ও সমাবেশ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে।


ইয়েমেন সরকারের বাহিনীর মুখপাত্র মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তার দাবি, তাইজ প্রদেশের ধুবাব ও মোচা এলাকার ‘কিল বক্স’ হিসেবে চিহ্নিত স্থাপনাগুলোতে এসব হামলা চালানো হয়েছে।


চলতি সপ্তাহের শুরুতে ইয়েমেনের সরকারি বাহিনী তাইজ শহর থেকে মোচাগামী সড়কের আশপাশের এলাকাকে সামরিক এলাকা ঘোষণা করে। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের ওই সড়ক ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।


এর আগে সপ্তাহের শুরুতেই আকস্মিক সামরিক অভিযানের মাধ্যমে মোচা দখলের দাবি করে হুথিরা। এর মধ্য দিয়ে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের একটি বড় অংশে হুথিদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত ও শক্তিশালী হয়েছে।

Comments 0

Your Comment