blog-img
হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দাবি
23 hours ago
4.7 K Views
0 comments
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবিলায় কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে ইরান। নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় কূটনৈতিক প্রচেষ্টা ও সামরিক প্রস্তুতি—দুই দিকেই সমান গুরুত্ব দিয়ে এগোবে তেহরান। এদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র যে বক্তব্য দিচ্ছে, তা তেলের বাজার প্রভাবিত করার উদ্দেশ্যে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য বলেও অভিযোগ করেছে তারা। তবে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস আলজাজিরাকে জানিয়েছে, হরমুজ প্রণালি ঘিরে মার্কিন নৌ অবরোধ এখনো পুরোপুরি সক্রিয় রয়েছে। ওয়াশিংটনের দাবি, প্রণালীটি উন্মুক্ত এবং সেখান থেকে মাইন সরিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না বলেও জানিয়েছে হোয়াইট হাউস। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় এটি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী অবস্থান আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Comments 0

Your Comment