blog-img
হরমুজে তেলবাহী জাহাজে নৌমাইন বিস্ফোরণের দাবি নাকচ করল যুক্তরাষ্ট্র
22 hours ago
4.7 K Views
0 comments

হরমুজ প্রণালিতে তেলবাহী একটি জাহাজ নৌমাইনে আঘাত লেগে ক্ষতিগ্রস্ত হওয়ার ইরানের দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, জাহাজটি মাইনে আঘাত পায়নি; বরং ইরানের হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে।


ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের সময় ‘এল গাইয়া’ নৌমাইনে আঘাত লেগে আগুন ধরে যায়। পরে জাহাজটি বিস্ফোরিত হওয়ার কথাও জানায় ইরানি পক্ষ।


তবে সেন্টকম জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ‘এল গাইয়া’ নৌমাইনে আঘাত পেয়েছে বলে যে দাবি করেছে, তা মিথ্যা। গত মাসে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি অচল হয়ে যায়।


সোমবার এক বিবৃতিতে সেন্টকম আরও জানায়,, এই সপ্তাহান্তে ওমান উপকূলের কাছে অবস্থানকালে জাহাজটিতে আবারও ড্রোন হামলা চালায় ইরান। বর্তমানে একটি আঞ্চলিক অংশীদারের সহায়তায় ট্যাঙ্কারটিকে টেনে নেওয়া হচ্ছে। প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে গিয়ে আইআরজিসির মিথ্যা দাবি তাদের ভীতি প্রদর্শনের আরেকটি উদাহরণ।


তবে স্বয়ংক্রিয় জাহাজ-ট্র্যাকিং (এআইএস) তথ্য বলছে, ‘এল গাইয়া’ সেপ্টেম্বর ২০২৬-এর শুরুর দিক পর্যন্ত রাস লাফান ও সোহার বন্দরে যাতায়াতসহ স্বাভাবিক গতিতেই চলাচল করছিল।


গত আগস্টে ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটি অচল হয়ে পড়েছিল—এমন দাবির পক্ষে স্বাধীন কোনো প্রতিবেদন বা সংবাদ এখনো নিশ্চিত হয়নি।

Comments 0

Your Comment