blog-img
হরমুজে এখন পর্যন্ত ৫১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে মার্কিন বাহিনী: সেন্টকম
17 hours ago
2.4 K Views
0 comments
ইরানি বন্দর অবরোধের অংশ হিসেবে হরমুজ প্রণালিতে এখন পর্যন্ত ৫১টি জাহাজের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন বাহিনী গত এপ্রিলে জানিয়েছিল, তারা ইরানের উপকূলের দিকে যাওয়া বা সেখান থেকে আসা জাহাজগুলোকে আটকে দেবে অথবা ফিরিয়ে দেবে। ইরানের সরকার যাতে তেল রপ্তানি করে মুনাফা অর্জন করতে না পারে সেটি নিশ্চিত করাই ছিল এই পদক্ষেপের মূল লক্ষ্য। “প্রজেক্ট ফ্রিডম” থেকে সম্পূর্ণ আলাদা এই অভিযানটি। গত রবিবার প্রেসিডেন্ট ট্রাম্প “প্রজেক্ট ফ্রিডম” এর ঘোষণা দিয়েছিলেন। যেটির উদ্দেশ্য, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা।

Comments 0

Your Comment