blog-img
সৌদি আরবে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত
18 hours ago
4.9 K Views
0 comments
সৌদি আরবে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের এক সেনা নিহত হয়েছেন। বাংলাদেশ সময় সোমবার রাতে এ তথ্য জানায় মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। তারা বলেছে, সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলায় আহত এক সেনা মারা গেছেন। তিনি গত ১ মার্চ আহত হয়েছিলেন বলে উল্লেখ করে সেন্ট্রাল কমান্ড বলেছে, “মধ্যপ্রাচ্যে ইরানি বাহিনীর প্রাথমিক হামলার সময় আহত এক মার্কিন সেনাসদস্য গতকাল রাতে মারা গেছেন। গত ১ মার্চ সৌদি আরবে মার্কিন বাহিনীর ওপর হামলার সময় তিনি গুরুতরভাবে আহত হয়েছিলেন। অপারেশন এপিক ফিউরি-তে এই নিয়ে মোট সাতজন মার্কিন সেনাসদস্য নিহত হলেন। বর্তমানে সেখানে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের সদস্যদের জানানোর ২৪ ঘণ্টা পর ওই নিহত যোদ্ধার পরিচয় প্রকাশ করা হবে।”

Comments 0

Your Comment