সৌদি আরবের বিমানবন্দরে হামলা চালাল হুথি বিদ্রোহীরা
10 hours ago
3.3 K
Views
0
like
share
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী।
গোষ্ঠীটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, একটি ড্রোন নাজরান বিমানবন্দরে সৌদির মালিকানাধীন একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। ড্রোনটি সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘সৌদি আরব ড্রোন ব্যবহার করে সায়াদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করায় রিয়াদের দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরে ওই হামলা চালানো হয়েছে।’