blog-img
সৌদি আরবের প্রতি হুথিদের হুমকির নিন্দা জানাল আমিরাত
16 hours ago
4.8 K Views
0 comments
সৌদি আরবের ওপর সামুদ্রিক (নৌ-অবরোধ) অবরোধ আরোপের জন্য হুথি বিদ্রোহীদের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটিকে সতর্ক করে দিয়ে বলেছে, এই পদক্ষেপ লোহিত সাগরে মুক্ত নৌ-চলাচলকে ব্যাহত করতে পারে। এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবসমূহ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে এবং সৌদি আরবের প্রতি তাদের ‌‘পূর্ণ সংহতি’ পুনর্ব্যক্ত করেছে। সাম্প্রতিক উত্তেজনা শুরু হলে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানায়, তাদের বাহিনী একটি ইরানি বিমান অবতরণ রোধ করতে সানা বিমানবন্দরের রানওয়েতে হামলা চালিয়েছে। হুথিরা এই হামলার জন্য সৌদি আরবকে দায়ী করে। এর জবাবে দেশটির আবহা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুথিরা। হুথিরা সৌদি শিপিং বা জাহাজ চলাচলের ওপর অবিলম্বে অবরোধ কার্যকর করার ঘোষণাও দেয়। তাদের মতে, এটি ইয়েমেনের ওপর সৌদি আরবের আরোপিত স্থল, আকাশ ও সমুদ্রভিত্তিক অবরোধের একটি জবাব। গোষ্ঠীটি বলেছে, তারা ‘অবরোধের বদলে অবরোধ’ নীতি প্রয়োগ করছে। সৌদি আরব এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ২০২৬ সালের প্রথমার্ধেই খাদ্য, জ্বালানি ও অন্যান্য পণ্যবাহী ৩০০টিরও বেশি জাহাজ হুথি-নিয়ন্ত্রিত বন্দরগুলোতে প্রবেশ করেছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এবং জানিয়েছে, তারা বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর সুরক্ষায় পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এই জলপথটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সাথে যুক্ত করেছে এবং এটি সৌদি তেল রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যের একটি অন্যতম প্রধান রুট।

Comments 0

Your Comment