blog-img
সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলির শব্দ, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে
7 hours ago
3.8 K Views
0 comments
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় নৈশভোজ অনুষ্ঠান চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এর পরপরই জরুরিভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়। ভেন্যুর আশপাশে হঠাৎ বিকট শব্দ শোনার পর অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতেও দেখা যায়। আর এই ঘটনায় পুরো অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়ে, বিকট শব্দের পরপরই নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা নৈশভোজের স্থানে অবস্থান নেন। এ সময় উপস্থিত অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়। পরে জরুরিভিত্তিতে প্রেসিডেন্ট ও ফার্স্টলেডিকে নৈশভোজের স্থান থেকে নিরাপদে সরিয়ে নেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। সরিয়ে নেওয়া হয় অতিথিদেরও। pictureপ্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজের স্থান থেকে সরিয়ে নেন। এর আগে দুইজন মঞ্চের পেছনে অবস্থান নিয়েছিলেন। সেখানে থাকা দুই হাজার ৬০০ অতিথির অনেকেও নিরাপদ আশ্রয়ে চলে যান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির একটি হোটেলে অনুষ্ঠিত হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ অনুষ্ঠান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যান।

Comments 0

Your Comment