blog-img
লেবাননে আরো বেশ কিছু এলাকা খালি করতে ইসরায়েলের সতর্ককতা
13 hours ago
2.1 K Views
0 comments
লেবাননের আরো এক ডজনের বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের ওই এলাকা ছেড়ে চলে যেতে বলেছে ইসরায়েল। এলাকা গুলোর মধ্যে রয়েছে কানা, কাফার কিলা এবং মাজদাল জুন। হেজবুল্লাহকে লক্ষ্য করে আরো হামলা চালাবে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচে আদরাই এই সতর্কবার্তাটি দেন। তিনি বলেন, চিহ্নিত এলাকাগুলো থেকে অন্তত এক কিলোমিটার দূরে সরে যেতে হবে বাসিন্দাদের। এতে আরও বলা হয়েছে, ‌‌‘যে কেউ হেজবুল্লাহ সদস্য, স্থাপনা বা অস্ত্রের কাছাকাছি থাকবে, সে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলবে।’ এদিকে, লেবানন জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী ১৬টি গ্রাম ও শহরের বাসিন্দাদের জন্য অনুরূপ একটি নোটিশ জারি করার কয়েক ঘণ্টা পর এবং ৫০টিরও বেশি জনপদ থেকে মানুষকে সরে যাওয়ার হুমকি দেওয়ার একদিন পর এই ঘটনাটি ঘটেছে।

Comments 0

Your Comment