blog-img
যুদ্ধে ইরানের গবেষণা অবকাঠামোয় ৩০ কোটি ডলারের ক্ষতি
11 hours ago
1.7 K Views
0 comments
সাম্প্রতিক যুদ্ধের কারণে ইরানের গবেষণা অবকাঠামোর প্রায় ৩০ কোটি (৩০০ মিলিয়ন) মার্কিন ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতি বিষয়ক উপ-প্রেসিডেন্ট হোসেইন আফশিন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে আফশিন বলেন, ইরান এমন বিভিন্ন উদীয়মান প্রযুক্তি নিয়ে গবেষণা করছিল, যেগুলোর কোনো সামরিক ব্যবহার ছিল না। তবুও প্রতিপক্ষ দেশটির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতাকে লক্ষ্যবস্তু করেছে। তিনি বলেন, "তারা আমাদের গবেষণা অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। তবে আমরা আরও শক্তিশালীভাবে তা পুনর্গঠন করব।" হোসেইন আফশিন জানান, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অগ্রগতিকে জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে দেখছে ইরান। তার ভাষায়, "আমরা বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তিতে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হতে চাই। কারণ, যে দেশ এ খাতে বিনিয়োগ করবে, ভবিষ্যতে তারাই নেতৃত্ব দেবে।" তিনি আরও বলেন, যুদ্ধের কারণে গবেষণা অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হলেও দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের অগ্রযাত্রা থেমে থাকবে না। ক্ষতিগ্রস্ত গবেষণা কেন্দ্র ও অবকাঠামো পুনর্নির্মাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

Comments 0

Your Comment