যুদ্ধকালে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৩,৪৬৮
10 hours ago
1.5 K
Views
0
like
share
ইরান জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত ৩ হাজার ৪৬৮ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, এ তথ্য দিয়েছেন ইরানের শহীদ ও ভেটেরান্স বিষয়ক ফাউন্ডেশনের প্রধান আহমাদ মুসাভি। এর আগে গত ১২ এপ্রিল ইরানের লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের প্রধান জানিয়েছিলেন, চলমান যুদ্ধে ইরানে নিহতের সংখ্যা ছিল ৩ হাজার ৩৭৫ জন। সর্বশেষ এই পরিসংখ্যান অনুযায়ী, আগের হিসাবের তুলনায় মৃতের সংখ্যা আরও বেড়েছে।