blog-img
যুক্তরাষ্ট্র থেকে একদিনে ৬৫০০ টন সামরিক সরঞ্জাম পৌঁছাল ইসরায়েলে
3 hours ago
4.6 K Views
0 comments
যুক্তরাষ্ট্র থেকে গত ২৪ ঘণ্টায় আকাশ ও ভূমিতে ব্যবহারযোগ্য অস্ত্রশস্ত্রসহ ৬৫০০ টন সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ পৌঁছেছে ইসরায়েলে। এমন তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, এই সরঞ্জাম দুটি জাহাজ ও কয়েকটি কার্গো বিমানে করে আনা হয়েছে। পরে সেগুলো দেশের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছে, এসব সরবরাহের উদ্দেশ্য হলো-যেকোনো সময় ও যেকোনো স্থানে শত্রুদের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে অভিযান চালানোর জন্য সেনাবাহিনীকে সব ধরনের প্রয়োজনীয় সক্ষমতা নিশ্চিত করা। এদিকে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় ইসরায়েলি বাহিনী ‘সাদা ফসফরাস’ ব্যবহার করে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন ফুটেজ ও সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। সাদা ফসফরাস এমন এক রাসায়নিক পদার্থ যা কামানের গোলা, রকেট বা বোমার মাধ্যমে ছড়ানো হয়। এটি অক্সিজেনের সংস্পর্শে আসামাত্র জ্বলে ওঠে এবং খুব দ্রুত আগুন ছড়তে পারে। ইসরায়েলের এই রাসায়নিক ব্যবহারকে ‘বেআইনি’ বলে নিন্দা জানিয়েছে নেতৃস্থানীয় মানবাধিকার সংস্থাগুলো। সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল

Comments 0

Your Comment