blog-img
যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
14 hours ago
3.8 K Views
0 comments
২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে ড্র করে প্রথমবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করে কেপ ভার্দে। ঐতিহাসিক এই অর্জন উদযাপন করতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ব্রক্টনে রাস্তায় নেমেছিলেন শত শত কেপ ভার্দিয়ান। তবে সেই আনন্দ উৎসব শেষ পর্যন্ত রূপ নেয় বিশৃঙ্খলায়। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে ব্রক্টনের মেইন স্ট্রিট ও পার্ক স্ট্রিটের সংযোগস্থলে গোলাগুলির ঘটনায় অন্তত চারজন গুলিবিদ্ধ হন। মার্কিন সংবাদমাধ্যম এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কেপ ভার্দের নকআউট নিশ্চিত হওয়ার পর শত শত মানুষ রাস্তায় জড়ো হয়ে উদযাপন শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং গোলাগুলির ঘটনা ঘটে। ব্রক্টন পুলিশ জানিয়েছে, শুক্রবার মধ্যরাতের কিছু আগে তারা গোলাগুলির বিষয়ে একাধিক ফোনকল পায়। ঘটনাস্থলে পৌঁছে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। ঘটনার পর তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কীভাবে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

Comments 0

Your Comment