যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল
2 days ago
2.1 K
Views
0
like
share
যুদ্ধাবসানের কূটনৈতিক সংলাপে অংশ নিতে আজ বৃহস্পতিবার রাতে পাকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় এই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। খবর জিও নিউজ। ইরানি রাষ্ট্রদূত জানান, মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ আমন্ত্রণে এবং ইরানের প্রস্তাবিত ১০ দফা দাবির ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিচ্ছে তেহরান। তবে আলোচনার পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করে মোঘাদাম বলেন, ইসরায়েলের বর্তমান শাসকরা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে কূটনৈতিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে, যার ফলে যুদ্ধাবসান নিয়ে ইরানের সাধারণ মানুষের মধ্যে গভীর সন্দেহ তৈরি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার মাত্র এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের অনুরোধে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয় পাকিস্তান। এরপর গত মার্চের মাঝামাঝি সময়ে পাকিস্তানের মাধ্যমে ইরানকে ১৫ দফা সংবলিত একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছিল ওয়াশিংটন। ইরান সেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে চলতি এপ্রিলের শুরুতে একটি সংশোধিত প্রস্তাব পুনরায় তেহরানে পাঠানো হয়। নতুন এই প্রস্তাবে যুদ্ধ বন্ধে দ্বি-স্তরবিশিষ্ট একটি পরিকল্পনার কথা উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনার প্রথম ধাপে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ৪৫ দিনের জন্য একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হবে।