যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘গ্যাংস্টার’ আখ্যা দিয়ে ইরানে হামলার নিন্দা উত্তর কোরিয়ার
11 hours ago
2 K
Views
0
like
share
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণকে অবৈধ আগ্রাসন বলে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। রবিবার এ বিষয়ে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাদের রাষ্ট্রীয় মিডিয়া কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বলছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ অবৈধ আগ্রাসন এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের জড়িত থাকা প্রত্যাশিতই ছিল। কারণ যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী এবং মাফিয়া মনোভাবের কারণে তারা এমন আচরণ করবে এটা স্বাভাবিক। বিবৃতিতে উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসী আচরণ ও যুদ্ধ যেকোনো পরিস্থিতিতেই অগ্রহণযোগ্য।