মার্কিন অবরোধে ইরানের তেল রপ্তানি মারাত্মকভাবে হ্রাস
22 hours ago
4.9 K
Views
0
like
share
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ (১৩ এপ্রিল শুরু) এবং ইরানের পাল্টাপাল্টি কড়াকড়ির ফলে দেশটির তেল রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠান ‘কেপলার’-এর তথ্যের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হরমুজ প্রণালীতে কঠোর অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি বা শিপমেন্ট নাটকীয়ভাবে কমে গেছে। মার্কিন অবরোধ কার্যকর হওয়ার পর থেকে তেল লোডিং বা জাহাজে তেল তোলার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। খুব সামান্য সংখ্যক ট্যাঙ্কারই এখন ওই অঞ্চল ছেড়ে যেতে পারছে। বিশ্লেষকদের মতে, এই বিধিনিষেধ যদি বজায় থাকে, তবে মে মাসের মাঝামাঝি নাগাদ ইরানের অপরিশোধিত তেল উৎপাদন অর্ধেকেরও বেশি কমে যেতে পারে। দেশটির উৎপাদন কমে দৈনিক প্রায় ১.২ থেকে ১.৩ মিলিয়ন ব্যারেলে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।