blog-img
ভেনেজুয়েলায় ৪৮ ঘণ্টার জন্য বিনামূল্যে ইন্টারনেট, টেলিফোন ও টিভি সেবা
6 hours ago
1.6 K Views
0 comments
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের পর জরুরি পরিস্থিতি মোকাবিলায় দেশটির রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান সিএএনটিভি ৪৮ ঘণ্টার জন্য বিনামূল্যে ইন্টারনেট, ল্যান্ডলাইন টেলিফোন ও টেলিভিশন সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ভূমিকম্পের কারণে সৃষ্ট জরুরি পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিএএনটিভি বলেছে, “জাতীয় ভূখণ্ডে সংঘটিত সাম্প্রতিক ভূমিকম্পের কারণে তৈরি হওয়া সংকটময় পরিস্থিতির প্রতিক্রিয়া হিসেবে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং সাধারণ মানুষকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভেনেজুয়েলায় স্থানীয় সময় বুধবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বড় ধরনের কম্পনের পর একাধিক আফটারশক অনুভূত হওয়ায় উদ্ধার তৎপরতা ও জরুরি যোগাযোগ ব্যবস্থার ওপর চাপ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্যোগের সময়ে টেলিযোগাযোগ ব্যবস্থা সচল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে উদ্ধার অভিযান, পরিবারগুলোর মধ্যে যোগাযোগ এবং জরুরি তথ্য আদান-প্রদানে ইন্টারনেট ও টেলিফোন সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Comments 0

Your Comment