ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫২৭৮
8 hours ago
4.3 K
Views
0
like
share
ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ২৭৮ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির হালনাগাদ করা সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ জুন দেশটির উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসের কাছাকাছি উপকূলীয় রাজ্য লা গুয়াইরায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, ভূমিকম্পে ৫ হাজার ২৭৮ জন প্রাণ হারিয়েছেন।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগটিতে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন।
সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ৮৫০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ও ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।
তবে এখনো কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি।
সরকার জানিয়েছে, দুর্যোগে বাস্তুচ্যুত ২৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ বর্তমানে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। এসব আশ্রয়কেন্দ্রের মধ্যে রয়েছে স্টেডিয়াম ও বিভিন্ন উন্মুক্ত স্থান। সেখানে স্বেচ্ছাসেবীরা চিকিৎসাসেবা দিচ্ছেন ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন।