ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত সাড়ে চার হাজার ছুঁইছুঁই
17 hours ago
3.8 K
Views
0
like
share
ভেনেজুয়েলায় স্মরণকালের ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৪৯০ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকারি সর্বশেষ তথ্যের বরাতে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২৪ জুন আঘাত হানা এই দুর্যোগে আহতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। নিখোঁজ ও গৃহহীনদের উদ্ধারে এখনো দেশি-বিদেশি কয়েক হাজার উদ্ধারকর্মী কাজ করে যাচ্ছেন।
ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ সরকারের সর্বশেষ আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেছেন। তিনি জানান, জোড়া ভূমিকম্পের এই দুর্যোগে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন মানুষ আহত হয়েছেন। তবে উদ্ধারকর্মীদের তৎপরতায় ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
ভূমিকম্পের পর থেকে গৃহহীন ও ক্ষতিগ্রস্ত ১ লাখ ২০ হাজার ৭৯৪টি পরিবারকে জরুরি সরকারি সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে ১০৮টি অস্থায়ী পুনর্বাসন ক্যাম্পে ১৯ হাজার ৫৮৩ জন মানুষ আশ্রয় নিয়েছে। তবে এখনো ১৭ হাজার ৯০৭ জন মানুষ কোনো রকম আবাসন ছাড়াই চরম সংকটে দিন কাটাচ্ছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে ভেনেজুয়েলার ৮৫৬টি বহুতল ভবন ও স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে মাটিতে মিশে গেছে। মূল ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ১ হাজার ২২২ বারেরও বেশি আফটারশক রেকর্ড করা হয়।