ভিসা ছাড়াই চীন ভ্রমণ কার্যকর হচ্ছে মঙ্গলবার
15 hours ago
5 K
Views
0
like
share
কানাডা ও যুক্তরাজ্যের নাগরিকরা ভিসা ছাড়াই আগামী মঙ্গলবার থেকে চীন ভ্রমণ করতে পারবেন বলে নিশ্চিত করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রবিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই নীতি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। বিবৃতিতে বলা হয়, ‘এই দেশগুলোর সাধারণ পাসপোর্টধারীরা ব্যবসা, পর্যটন, আত্মীয়-স্বজন বা বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য চীন ভ্রমণ করতে পারবেন। তবে ৩০ দিনের বেশি অবস্থান করা যাবে না।’ জানা গেছে, গত জানুয়ারি মাসে তিন দেশের নেতারা এ চুক্তি সম্পন্ন করেন। ওই সময় চীনে সফর করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সফরে তারা চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করেন। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অস্থির নীতির প্রেক্ষাপটে চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক উন্নয়ন করার লক্ষ্য ছিল দেশ দুটির। সফরে উভয় নেতা চীনের রাষ্ট্রপতি শি জিনপিংসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশাধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।