ফুটবল স্টেডিয়ামে দুর্ঘটনায় ১ জনের মৃত্যু, আহত ৪৭
14 hours ago
3.7 K
Views
0
like
share
পেরুর রাজধানী লিমার আলেজান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামে একটি ফুটবল ডার্বির আগে আয়োজিত র্যালিতে দুর্ঘটনায় অন্তত একজন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। লিমার লা ভিক্টোরিয়া ডিস্ট্রিক্টের মাতুতে এলাকায় অবস্থিত স্টেডিয়ামটি আলিয়ানজা লিমা ক্লাবের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়। গত জানুয়ারিতে এই মাঠেই লিমার বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলেছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। পেরুর স্বাস্থ্যমন্ত্রী হুয়ান কার্লোস ভেলাসকো জানিয়েছেন, আহত ৪৭ জনের মধ্যে ৩৯ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার ফলে পুরো শহরজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে স্টেডিয়ামের দেয়াল ধসে পড়ার কথা বলা হলেও, আলিয়ানজা লিমা ক্লাব কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তারা জানিয়েছে কোনো কাঠামোগত ত্রুটি বা দেয়াল ধসের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসও জানিয়েছে দক্ষিণ দিকের গ্যালারি বা কোনো দেয়াল ধসে পড়েনি। পেরুভিয়ান ফুটবল লিগ কতৃপক্ষ এক বিবৃতিতে নিশ্চিত করেছে, আলিয়ানজা লিমা এবং ক্লাব ইউনিভার্সিতারিও দে দেপোর্তেসের ম্যাচটি শনিবার রাতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই হবে।