blog-img
প্রথমবারের মতো বক্তব্য দিতে যাচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা
6 hours ago
1.7 K Views
0 comments
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি শিগগিরই তার প্রথম বার্তা প্রকাশ করতে যাচ্ছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। ইরনা জানিয়েছে, নতুন সর্বোচ্চ নেতার এই বার্তা একটু পরেই প্রকাশ করা হবে। গত সপ্তাহান্তে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাকে জনসমক্ষে দেখা যায়নি এবং তার কোনো বক্তব্যও প্রকাশ পায়নি। সংবাদ সংস্থাটি মোজতবা খামেনির এই বক্তব্যকে ‘কৌশলগত বার্তা’ হিসেবে উল্লেখ করে বলেছে, এটি সাতটি অংশে প্রকাশ করা হবে। বার্তায় তার পিতা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রসঙ্গ থাকবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন মোজতবা খামেনি। এ ছাড়া বক্তব্যে আঞ্চলিক দেশগুলোর পরিস্থিতি, শত্রুদের মোকাবিলা, জনগণ, সশস্ত্র বাহিনী ও নির্বাহী প্রতিষ্ঠানের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা থাকবে বলে জানিয়েছে ইরনা। তার বক্তব্যে ইরানের ভাষায় ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’—অর্থাৎ অঞ্চলে ইরান-সমর্থিত মিত্র গোষ্ঠীগুলোর ভূমিকাও উঠে আসবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Comments 0

Your Comment