blog-img
পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
18 hours ago
4 K Views
0 comments
ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ জন নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে হাসপাতালটির গাইনি ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইসলামাবাদ প্রশাসনের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালের গাইনি ওয়ার্ডের তিন তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি গাড়ি এবং চারটি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আগুন অবিলম্বে নিয়ন্ত্রণে আনা হয় এবং শিশুদের তাৎক্ষণিকভাবে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয় বলে জানানো হলেও চিকিৎসাধীন অবস্থায় ১৪ জন শিশু মৃত্যুবরণ করে। এদিকে পিমসের মুখপাত্র ডক্টর আনিজা জলিল নিশ্চিত করেছেন যে ঘটনার সময় ওয়ার্ডটিতে ১৫ জন শিশু চিকিৎসাধীন ছিল। তিনি জানান, সকাল ৭টার দিকে শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

Comments 0

Your Comment