পদত্যাগ করবো না, আমাকে বরখাস্ত করুক: মমতা
21 hours ago
2.5 K
Views
0
like
share
বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে কার্যত খড়কুটোর মতো ভেসে গেছে তৃণমূল কংগ্রেস। এমনকি দলের সর্বময় কর্তা মমতা ব্যানার্জি নিজেও হেরেছেন তারই একসময়ের সতীর্থ শুভেন্দু অধিকারীর কাছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি। আগামী ৯ মে, শনিবার পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকার গঠিত হতে চলেছে। সকাল ১০টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। ইতোমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত। কিন্তু ভোটে হেরে যাওয়ার পরেও পদত্যাগ না করার বিষয়ে এখনও অনড় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার (৬ মে) কালীঘাটে নিজ দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানে তিনি বলেন, “আমি পদত্যাগ করবো না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক।ওরা আমাকে বরখাস্ত করুক। আমি চাই, সেই দিনটি হোক একটি কালো দিন।” এদিকে নরেন্দ্র মোদী-অমিত শাহ-শুভেন্দু অধিকারীর দল যখন শপথ নেবেন, ঠিক সে সময় রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালেয়ে রবীন্দ্র সঙ্গীত বাজানোর নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা ব্যানার্জি। নিজে মুখেই একথা জানালেন তিনি। এসময় মমতা বলেন, “আমি মানুষকে বিশ্বাস করি, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার হলেন আসল ভিলেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি যুক্ত আছেন।আমার আজ হাসি পাচ্ছে। নৈতিকভাবে আমি ওদের হারিয়ে দিয়েছি।” নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও ঘোষণা দিয়েছেন মমতা। এমনকি মুখ্যমন্ত্রীত্ব চলে গেলে তিনি মামলা দেখবেন, আইনজীবী হিসাবে আদালতে প্র্যাকট্রিস করবেন বলে জানান তিনি। এই প্রসঙ্গে মমতা বলেন, “আমি, চন্দ্রিমা আবার আদালতে প্র্যাকট্রিস করব। নানা কেস যা হচ্ছে আমি, চন্দ্রিমা, বিপ্লব মিত্র, বিমান ব্যানার্জি সবাই আইনজীবী হিসাবে মামলা দেখবো।”