blog-img
নতুন সংঘাতের ইঙ্গিত, পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের ৪টি ড্রোন ভূপাতিত
9 hours ago
2.1 K Views
0 comments
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর পাঠানো চারটি ড্রোন দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তাৎক্ষণিকভাবে ভূপাতিত করা হয়েছে। ইসলামাবাদের অভিযোগ, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিতেই আফগানিস্তান এ ধরনের উসকানিমূলক পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, এমন কর্মকাণ্ড অব্যাহত থাকলে তালেবানকে এর চড়া মূল্য দিতে হবে। তবে পুরো ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, এটি কোনো উসকানিমূলক অভিযান ছিল না। বরং পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় জঙ্গিগোষ্ঠী দায়েশের ঘাঁটিতে অত্যন্ত নিখুঁত ও সফল বিমান হামলা চালিয়েছে আফগান বিমান বাহিনী। কাবুল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, ওই হামলায় জঙ্গিগোষ্ঠীর ব্যাপক প্রাণহানি ঘটেছে। তবে এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি। সম্প্রতি করাচিতে একটি নিরাপত্তা ঘাঁটিতে জঙ্গি হামলার পর আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এরপর থেকেই প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধংদেহী পরিস্থিতি আরও তীব্র হয়েছে।

Comments 0

Your Comment