যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসতে ‘সম্ভবত রাজি’ আছেন। গতকাল মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। সূত্র : আনাদোলু এজেন্সি ট্রাম্প আরও জানান, তিনি এখনো ‘সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে’ রয়েছেন। খুব শিগগিরই ‘খুব বড় কিছু’ ঘটতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। ইরানকে নিয়ে তাঁর সামনে তিনটি পথ রয়েছে বলেও জানান ট্রাম্প। যেগুলো হলো অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা, সামরিক পদক্ষেপ নেওয়া অথবা একটি চুক্তিতে পৌঁছানো। একই সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ভাষাও ব্যবহার করেন। তিনি বলেন, ‘আমার প্রশ্ন হলো-কখনো এবং যদি প্রয়োজন হয়, আমি পুরো দেশটিকে উড়িয়ে দেব? তাদের ভালো আচরণ করাই ভালো।’