blog-img
গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, দুইজন নিহত
18 hours ago
2.6 K Views
0 comments
গ্রিসের রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিমে এবং আতিকা অঞ্চলের পসাথা এলাকায় দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় দুটি অগ্নিনির্বাপক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় একটি হেলিকপ্টারে থাকা গ্রিস ও ডেনমার্কের দুই নাগরিক নিহত হন। অন্য হেলিকপ্টারের গ্রিক ও ব্রিটিশ দুই ক্রু সদস্য অক্ষত অবস্থায় বেঁচে যান। সংঘর্ষের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার (৩ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিচ দিয়ে উড়ে যাওয়া একটি হেলিকপ্টারের প্রধান রোটর ওপরে থাকা আরেকটি হেলিকপ্টারের নিচের অংশে আঘাত করে। এতে নিচের হেলিকপ্টারটি আগুন ধরে বিধ্বস্ত হয়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। গ্রিসে সম্প্রতি বোয়োশিয়া (Boeotia) অঞ্চল থেকে শুরু হওয়া আগুন পরে অ্যাটিকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যম ই-কাথিমেরিনি জানিয়েছে, বেসরকারি বিদ্যুৎ সঞ্চালন লাইনে বাতাসের কারণে সৃষ্ট স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় অবহেলার অভিযোগে দুই গ্রিক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও একজনকে খোঁজা হচ্ছে। এদিকে এথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে করিন্থ উপসাগরসংলগ্ন পোর্তো জারমেনো এলাকায় বাতাসের গতি কিছুটা কমলেও আগুন পাহাড় পেরিয়ে ভেনিজা এলাকায় পৌঁছে যায়। সেখানে একটি সামরিক ফায়ারিং রেঞ্জে আগুন লাগায় অবিস্ফোরিত গোলাবারুদেও আগুন ধরে যায়। প্রায় ৩০ হাজার জনসংখ্যার উপকূলীয় শহর মেগারার দিকে আগুনের বিস্তার ঠেকাতে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন।

Comments 0

Your Comment