blog-img
গাজায় ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত
12 hours ago
3.7 K Views
0 comments
গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত দুই ফিলিস্তিনি। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মে) গাজার খান ইউনিস শহরে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। চিকিৎসাকর্মীদের তথ্য অনুযায়ী, ওই বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী হামলাটিকে ‘লক্ষ্যভিত্তিক অভিযান’ বলে উল্লেখ করলেও, বিস্তারিত কিছু জানায়নি। এদিকে, গাজামুখী আন্তর্জাতিক মানবিক সহায়তা বহর আটকে দেয়ার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবি তুলেছে ফ্রান্স। যুদ্ধ, অবরোধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ ঘিরে নতুন করে বাড়ছে কূটনৈতিক চাপ। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও, গাজায় ইসরায়েলি হামলা পুরোপুরি থামেনি। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন নিয়ে এখনো অচলাবস্থা চলছে। এই ধাপে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে যুদ্ধবিরতির পরও গাজার অর্ধেকের বেশি এলাকা আঝে ইসরায়েলের নিয়ন্ত্রণে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে সংঘর্ষে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার দাবি করেছে নেতানিয়াহু বাহিনী।

Comments 0

Your Comment