গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৩০৪৩
8 hours ago
4.9 K
Views
0
like
share
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত ৭৩ হাজার ৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শনিবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৩১ জন নিহত হয়েছেন। একই সময়ে আরো ৩ হাজার ৩০৯ জন আহত হয়েছেন।
দেশটির মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মোট ১ লাখ ৭৩ হাজার ৪১৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।