blog-img
খামেনি হত্যার প্রতিবাদ করতে গিয়ে পাকিস্তান ও ইরাকে ২২ জন নিহত
16 hours ago
4.9 K Views
0 comments
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিবাদ করতে গিয়ে পাকিস্তান ও ইরাকে ২২ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে খামেনিকে হত্যার তথ্য নিশ্চিত করে ইরান। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রাণ হারান। এর প্রতিবাদে করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা চালান সাধারণ মানুষ। তারা কনস্যুলেটের রিসিপশনে ঢুকে পড়েন। এরপর সেখানে গুলি ছোড়ে নিরাপত্তাবাহিনী। এতে ১০ জন নিহত ও ৩০ জন আহত হন। আলাদা ঘটনায় দেশটির গিলগিত-বালতিস্তানে আরও ১০ জন নিহত হন। অপরদিকে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে বিক্ষোভ জানাতে গিয়ে দুজন নিহত হন। বিক্ষোভকারীরা বাগদাদের গ্রিনজোনে ঢুকে পড়েন। ওই সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সেখানে যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে। ৮৬ বছর বয়সী খামেনিকে রাজধানী তেহরানে তার প্রাসাদের কমাউন্ডে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয়। তিনি প্রায় ৪০ বছর দেশটির সর্বোচ্চ নেতা ছিলেন।

Comments 0

Your Comment