blog-img
খামেনিকে হত্যায় ট্রাম্পকে ‘ধন্যবাদ’ রেজা পাহলভীর
16 hours ago
2.1 K Views
0 comments
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত শেষ শাহের (রাজা) নির্বাসিত ছেলে রেজা পাহলভি। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত নিবন্ধে নিজের ভাবনা তুলে ধরেছেন তিনি। ‘স্বাধীনতার সুযোগ’ করে দেওয়ার জন্য প্রথমেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন রেজা। তিনি লিখেছেন, প্রায় অর্ধশতাব্দী ধরে ইসলামি প্রজাতন্ত্র প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব ক্ষুণ্ন করেছে, বিশ্বজুড়ে সংঘাত উস্কে দিয়েছে এবং পারমাণবিক অস্ত্র ও সেগুলো বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে গেছে। রেজা পাহলভি বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্রের সবচেয়ে ‘ভয়ানক অপরাধ’ দেশের ভেতর সংঘটিত হয়েছে, যার মধ্যে জানুয়ারিতে বিক্ষোভ দমনের সময় হাজার হাজার প্রতিবাদী প্রাণ হারিয়েছেন। পাহলভির মতে, ইরানের ভবিষ্যৎ পথচলায় একটি নতুন সংবিধান প্রণয়ন ও গণভোটের মাধ্যমে তা অনুমোদন করা উচিত। এরপর প্রয়োজন ‘আন্তর্জাতিক তত্ত্বাবধানে’ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন। তিনি লিখেছেন, “ইতিহাস প্রায়ই তার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আগাম ঘোষণা করে না। কিন্তু এমন মুহূর্ত আসে যখন সাহস, নেতৃত্ব এবং ঐক্য দেশের গতিপথ পরিবর্তন করতে পারে।”

Comments 0

Your Comment