blog-img
করফাঁকির তথ্য ফাঁসের পর ট্রাম্পের ১.৭ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ তহবিল বাতিলের নির্দেশ
5 hours ago
2.4 K Views
0 comments
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের একটি মামলাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে বাতিল করেছিলেন এক ফেডারেল বিচারক। একইসঙ্গে সরকারের সঙ্গে করা ট্রাম্পের এক বিতর্কিত চুক্তিও অবৈধ ঘোষণা করা হয়। এই রায়ের বিরুদ্ধেই এবার আপিল করেছেন ট্রাম্প। ঘটনার সূত্রপাত গত জানুয়ারিতে। গোপন কর রেকর্ড ফাঁসের জেরে ট্রাম্প আইআরএস ও ট্রেজারির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন। ফাঁস হওয়া নথিতে দেখা যায়, ২০১৬ ও ২০১৭ সালে ট্রাম্প মাত্র ৭৫০ ডলার করে আয়কর দিয়েছিলেন। তবে মামলাটি বিচারের বদলে একটি বিতর্কিত মীমাংসায় গড়ায়। চুক্তিতে ট্রাম্প, তার পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানকে আইআরএসের অডিট থেকে দায়মুক্তি দেওয়া হয়। পাশাপাশি জনগণের টাকায় ১.৭৭৬ বিলিয়ন ডলারের একটি ‘ক্ষতিপূরণ তহবিল’ গঠনের প্রস্তাব করা হয়। ডিস্ট্রিক্ট জজ ক্যাথলিন এম. উইলিয়ামস এই চক্রান্ত ধরে ফেলেন। তিনি জানান, মামলাটিতে কোনো আইনি সত্যতা নেই; বরং বিচারব্যবস্থাকে কাজে লাগিয়ে পূর্বনির্ধারিত চুক্তি বৈধ করার চেষ্টা হয়েছে। বাদী ও বিবাদী—উভয় পক্ষই একই সরকারি স্বার্থ রক্ষা করছিল। ফলে বিচারক চুক্তিটি বাতিল করে ট্রাম্পের আইনজীবী আলেজান্দ্রো ব্রিটোসহ অন্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করেন। রায়ের পর তহবিল বাতিল হয় এবং ট্রাম্পের দায়মুক্তি খারিজ হয়ে যায়। ফলে ভবিষ্যতে ট্রাম্পের বিরুদ্ধে কর ফাঁকির ব্যবস্থা নেওয়ার পথ খোলে। এই রায়ের বিরুদ্ধেই আপিল করেছে ট্রাম্পের আইনি দল। তাদের দাবি, বিচারক তার ক্ষমতার অপব্যবহার করেছেন এবং গোপন রেকর্ড ফাঁসের জন্য সরকারকে জবাবদিহির আওতায় আনতেই এই বৈধ মামলা করা হয়েছিল।

Comments 0

Your Comment