blog-img
এআইয়ের লাগাম টানার আহ্বানে পাত্তা দিচ্ছেন না ট্রাম্প
14 hours ago
3.4 K Views
0 comments

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একসময় মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমন প্রমাণের ভিত্তিতে এই প্রযুক্তির উন্নয়ন ধীর করার আহ্বান জানিয়েছেন এআই বিপ্লবের একেবারে সামনের সারিতে থাকা তিন শীর্ষ প্রযুক্তিবিদ। কিন্তু তাদের এই সতর্কবার্তাকে একেবারেই পাত্তা দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


বিশ্বের জটিল সব সমস্যাকে অতি সরলীকরণের জন্য মার্কিন প্রেসিডেন্টের আলাদা পরিচিতি রয়েছে। এবারও তার ব্যতিক্রম না। রবিবার আয়ারল্যান্ড সফরের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রযুক্তি বিশেষজ্ঞদের গভীর উদ্বেগকে তিনি স্রেফ উড়িয়ে দেন। উল্টো সমালোচকদের ‘নেতিবাচক শক্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার মনে হয়, অনেক নেতিবাচক শক্তি এই বিষয়গুলো নিয়ে কথা বলছে, যাদের এসব নিয়ে মোটেও কথা বলা উচিত নয়। তারা এমন সব বিষয় সামনে আনছে, যা বাস্তবে কখনোই ঘটবে না।

Comments 0

Your Comment