blog-img
ইসরায়েলের সাথে ইরানে হামলায় অংশ নেয় যুক্তরাষ্ট্র
13 hours ago
3.9 K Views
0 comments
ইরানের রাজধানী তেহরানে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ভোরে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েলের বিমান বাহিনী। ইসরায়েলের সাথে এ হামলায় যৌথভাবে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরাকে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানের উপর হামলাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযান হিসেবে পরিচালিত হয়েছে। ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহুরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হামলার পর ইরান সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি কিংবা বার্তা দেওয়া হয়নি। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন। সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে।

Comments 0

Your Comment