blog-img
ইসরায়েলকে অস্ত্র দেওয়া ও ইরানের বিরুদ্ধে যুদ্ধ চান না বেশিরভাগ মার্কিনি
18 hours ago
2.7 K Views
0 comments
যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে সামরিক সহায়তা ও ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে মার্কিন সম্পৃক্ততার প্রতি জনসমর্থন কমছে বলে নতুন এক জনমত জরিপে উঠে এসেছে। দ্য নিউইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে পরিচালিত সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধকে সমর্থন করেছেন মাত্র ৩০ শতাংশ নিবন্ধিত ভোটার। বিপরীতে, ৬৪ শতাংশ উত্তরদাতা এ ধরনের যুদ্ধের বিরোধিতা করেছেন। ১ হাজার ৫০৭ জন নিবন্ধিত ভোটারের ওপর পরিচালিত জরিপে আরও দেখা যায়, ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করেছেন ৫৭ শতাংশ উত্তরদাতা। অন্যদিকে, ৩৭ শতাংশ মানুষ এ সহায়তার পক্ষে মত দিয়েছেন। তুলনামূলকভাবে, ২০২৩ সালের নভেম্বরে কুইনিপিয়াক ইউনিভার্সিটির এক জরিপে দেখা গিয়েছিল, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর এক মাস পর ৫১ শতাংশের বেশি মার্কিন ভোটার ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠানোর পক্ষে ছিলেন। নতুন এই জরিপের ফলাফল থেকে ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা এবং ইসরায়েলকে সহায়তা দেওয়ার বিষয়ে মার্কিন জনমতের মধ্যে পরিবর্তন ঘটছে।

Comments 0

Your Comment