blog-img
ইরান যুদ্ধের ৬ মাস: হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের প্রধান উদ্বেগের কারণ
15 hours ago
4.2 K Views
0 comments
ইরান যুদ্ধ চার থেকে পাঁচ সপ্তাহে শেষ হওয়ার কথা থাকলেও ছয় মাস পেরিয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ জয় ও চুক্তির কথা বললেও সংঘাত অবসানের কোনো লক্ষণ নেই। উল্টো সময়ের ব্যবধানে এই যুদ্ধের গতিপ্রকৃতি এবং ওয়াশিংটনের প্রাথমিক লক্ষ্যগুলো বদলে গেছে। শুরুতে হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল না। কিন্তু বিশ্বের ২০ শতাংশ তেল পরিবহনের এই জলপথ বন্ধ থাকায় এখন এটিই তাদের প্রধান ভাবনার বিষয়। জলপথটি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও সারের দাম বেড়েছে। এর ফলে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেও বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। এদিকে গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুত কমে আসায় যুক্তরাষ্ট্র এখন নতুন হামলার বদলে অর্থনৈতিক চাপের ওপর জোর দিচ্ছে। গত জুনে সংঘাত থামানোর উদ্দেশ্যে করা সমঝোতা স্মারকও ভেস্তে গেছে। এছাড়া বোমায় ক্ষতিগ্রস্ত স্থাপনার নিচে থাকা ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিষ্ক্রিয় করার বিষয়েও কোনো চূড়ান্ত সমাধান মেলেনি। মার্কিন প্রশাসনের দাবি, ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ ধ্বংস করা হয়েছে। তাদের নৌ ও বিমানবাহিনী মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও তেহরান এখনও প্রণালিতে ড্রোন হামলা চালাচ্ছে। এমনকি এই নৌপথ নিয়ে ইরানের সঙ্গে আলোচনা করায় মিত্র দেশ ওমানের বিরুদ্ধেও বিরূপ মনোভাব দেখিয়েছেন ট্রাম্প।

Comments 0

Your Comment