ইরান ইস্যুতে প্রথম সংবাদ সম্মেলনে আসছেন পেন্টাগন প্রধান
16 hours ago
1.5 K
Views
0
like
share
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের বিষয়ে সোমবার (২ মার্চ) সকালে সংবাদ সম্মেলন করবেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। শনিবার অভিযান শুরুর পর এটি হবে কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম সংবাদ সম্মেলন। খবর এএফপির। গতকাল রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া ঘোষণায় পেন্টাগন জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। পেন্টাগন আরও জানায়, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনও সংবাদ সম্মেলনে অংশ নেবেন। হোয়াইট হাউস রবিবার জানায়, সামরিক অভিযানের অগ্রগতি নিয়ে আইনপ্রণেতাদের ব্রিফ করতে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে নিয়ে কংগ্রেসে যাবেন পিট হেগসেথ। বিরোধী ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, অভিযান শুরুর আগে তাদের সঙ্গে পরামর্শ করা হয়নি। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী ইরানে আকস্মিক হামলা চালায়। রবিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করে যে তেহরানে এক হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এদিকে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে। নিহতদের সবাই শিশু।