blog-img
ইরানে হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের
17 hours ago
3.1 K Views
0 comments
যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইরানে নতুন করে কোনো বড় সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে না বলে সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ওয়াশিংটন এখন সামরিক আগ্রাসনের বদলে কূটনৈতিক ও অর্থনৈতিক অবরোধের মাধ্যমে তেহরানের ওপর চাপ বাড়ানোর কৌশল গ্রহণ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক অভিযান থেকে পিছিয়ে আসলেও ইরান আগে আক্রমণ করলে পাল্টা হামলার পথ খোলা রাখা হয়েছে। তবে আপাতত ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হলো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং নৌ অবরোধ আরোপ করে ইরানকে কোণঠাসা করা। এর অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে বিশ্ববাজারে তেল সরবরাহ বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নীতি একই ধারায় পরিচালিত হতে পারে। ওয়াশিংটন মনে করছে, এই ধারাবাহিক অর্থনৈতিক চাপই ইরানকে পুনরায় আলোচনায় ফিরে আসতে বাধ্য করবে। তবে এই পরিস্থিতিতে আপাতত দুই দেশের মধ্যে কোনো প্রত্যক্ষ মধ্যস্থতা বা আলোচনা চলছে না।

Comments 0

Your Comment