ইরানে পরমাণু হামলার জল্পনা, যা বলল হোয়াইট হাউস
3 hours ago
2.8 K
Views
0
like
share
ইরানে পারমাণবিক বোমা হামলার সম্ভাবনা নাকচ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। ইরানে সামরিক অভিযান নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যে পারমাণবিক হামলার কোনও ইঙ্গিত ছিল না বলেও দাবি করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের দেওয়া কঠোর আল্টিমেটাম কার্যকরে মার্কিন বাহিনীর হাতে এমন কিছু অস্ত্র রয়েছে, যা ‘এখনও ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি’—ভ্যান্সের এমন মন্তব্যের পর হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। সেখানে বলা হয়, “ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন তাতে ‘আক্ষরিক অর্থেই’ এমন কিছুর আভাস নেই, ওহে নির্বোধের দল।” সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্টের পোস্টের জবাবে এই মন্তব্য করে হোয়াইট হাউস। ওই পোস্টে দাবি করা হয় যে, ট্রাম্প ‘পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন’—ভ্যান্স এমন ইঙ্গিতই দিয়েছেন।