blog-img
ইরানে আক্রমণে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে না ফ্রান্স
8 hours ago
1.9 K Views
0 comments
ফ্রান্স জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তারা ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভট্রিন। তিনি বলেন, ফ্রান্স ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে না। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহারের জন্য কিছু যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, যেমন আইরন ডোমের উপাদান। এছাড়া কিছু সরঞ্জাম শুধুমাত্র পুনঃরপ্তানির জন্য অনুমোদিত, যার একটি অংশ আমাদের নিজস্ব সশস্ত্র বাহিনীর প্রয়োজনেও ব্যবহৃত হয়। এর আগে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনে অংশ নেবে না ফ্রান্স। ম্যাক্রোঁর এই অবস্থানের প্রতিক্রিয়ায় ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্রান্সকে আর ইসরায়েলের বন্ধু হিসেবে বিবেচনা করা যায় না। এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রোঁর সমালোচনা করে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কথিত আগ্রাসনের বিষয়ে তিনি নীরব অবস্থান নিয়েছেন।

Comments 0

Your Comment