blog-img
ইরানের হাতে কি ধরা পড়েছে মার্কিন পাইলট?
14 hours ago
1.5 K Views
0 comments
একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, দক্ষিণ ইরানে এই বিমানটি ধ্বংস করা হয়েছে এবং বিমানের পাইলট বর্তমানে ইরানি বাহিনীর হেফাজতে থাকতে পারেন বলে জোরালো গুঞ্জন ছড়িয়েছে। যদিও এখন পর্যন্ত পেন্টাগন বা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার কোনো আনুষ্ঠানিক সত্যতা স্বীকার করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট সফলভাবে ইজেক্ট করে নিচে নামতে সক্ষম হন, তবে তিনি ইরানের ভূখণ্ডে অবতরণ করায় আইআরজিসি তাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত বিমানের ইজেকশন সিটের কিছু অস্পষ্ট ছবি ছড়িয়ে পড়লেও তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে, আইআরজিসি আরও দাবি করেছে যে তারা মধ্য ইরানে একটি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানও ভূপাতিত করেছে। তবে এই দাবিকে ঘিরে বড় ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে।

Comments 0

Your Comment