ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব ভালো আলোচনা’ চলছে, দাবি ট্রাম্পের
14 hours ago
1.8 K
Views
0
like
share
ইরানি কর্মকর্তাদের বারবার অস্বীকার করা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের ‘খুব ভালো আলোচনা’ চলছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা চমৎকার আলোচনা চালাচ্ছি। তারা (ইরান) প্রকাশ্যে এটা স্বীকার করতে চায় না, যা কিছুটা অস্বস্তিকর। তবে আসল বিষয় হলো কাজ; তারা চুক্তি করতে চায়। এখন দেখা যাক কী ঘটে। আর যদি তারা চুক্তি না করে, তবে সেটা খুব খারাপ হবে।ে
খবর অনুসারে, বর্তমানে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের বিষয়ে দুটি পথে আলোচনা এগোচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরান ও ওমানের মধ্যকার আলোচনা। দেশ দুটি হরমুজ প্রণালি ও ওমান সাগরে বাণিজ্যিক জাহাজের সংঘাতমুক্ত ট্রানজিট নিশ্চিত করতে চুক্তির চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসনের ধারণা, বুধবার নাগাদ এই চুক্তি চূড়ান্ত হতে পারে।
চুক্তির সম্ভাবনার খবরেই মঙ্গলবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমেছে। এটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে ভোক্তাদের জন্য সুখবর। কারণ, তেলের দাম কমলে শুধু গাড়ি বা বাড়ির জ্বালানি খরচই বাঁচে না, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও কমে।
এখন বড় প্রশ্ন হলো, ইরান-ওমান চুক্তি হলে কত দ্রুত ওয়াশিংটন-তেহরান আলোচনা পুনরায় শুরু হবে। ধারণা করা হচ্ছে, হরমুজ প্রণালির সমস্যা মিটে গেলে, যুদ্ধ অবসানের মতো বৃহত্তর প্রশ্নেরও সমাধান মিলতে পারে।