ইরানের সঙ্গে দরকষাকষি দাবার চালের মতো : ট্রাম্প
1 hour ago
1.8 K
Views
0
like
share
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান দরকষাকষিকে ‘দাবার চালের’ সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের প্রতি এখনই কোনো সামরিক হুমকি বা পদক্ষেপে না গিয়ে, বরং প্রবল অর্থনৈতিক চাপ প্রয়োগ করেই দেশটিকে কোণঠাসা করার নীতিতে এগোচ্ছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প তার এই নতুন রাজনৈতিক কৌশলের কথা তুলে ধরেন। তিনি জানান, ওমানের সঙ্গে চুক্তি নাকচ করে শনিবার ইরান নতুন শর্ত জুড়ে দিলেও যুক্তরাষ্ট্র আপাতত সামরিক পথে হাঁটছে না। বরং মার্কিন নৌ-অবরোধের কারণে ইরান এখন চরম দুর্দশার মধ্যে পড়েছে। প্রবল মূল্যস্ফীতি এবং তীব্র অর্থকষ্টে ধুঁকতে থাকা দেশটির ওপর ওয়াশিংটন এখন কেবল তীক্ষ্ণ নজর রাখছে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা তাদের সঙ্গে কেবল আংশিক আলোচনা চালিয়ে যাচ্ছি। পরিস্থিতি এমনিতেই ঠিক হয়ে যাবে, কারণ সব সময়ই এমনটা হয়। পুরো বিষয়টি আসলে অনেকটা দাবা খেলার মতো।
একদিকে নৌ-অবরোধের জেরে ইরানের অর্থনীতি যখন খাদের কিনারে, তখন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৭৫ ডলারে নেমে আসায় মার্কিন ভোক্তারা বেশ স্বস্তিতে রয়েছেন। এ বিষয়টিকে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সুবিধা হিসেবেই দেখছেন ট্রাম্প।