ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফের হামলা, যা বলল আইএইএ
14 hours ago
3.3 K
Views
0
like
share
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরান তাদেরকে অবহিত করেছে যে দেশটির বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রাঙ্গণে আবারও হামলার ঘটনা ঘটেছে। আইএইএ’র তথ্য অনুযায়ী, এই হামলায় বিদ্যুৎকেন্দ্রটির মূল স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সেখানে কর্মরত কোনো কর্মী হতাহতও হননি। বর্তমানে কেন্দ্রটির অবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ইরান। আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি চলমান সংঘাতের প্রেক্ষাপটে পারমাণবিক নিরাপত্তা ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। উল্লেখ্য, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে অবস্থিত দেশটির একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি গত সপ্তাহেও হামলার শিকার হয়েছিল। তবে তখনও কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।