ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন ড্রোন ভূপাতিত
9 hours ago
2.4 K
Views
0
like
share
ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন 'লুকাস' ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে লোরেস্তান প্রদেশের পুলিশ খোররামাবাদ শহরে মার্কিন ড্রোনটি ভূপাতিত করে। ইরানের গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। এর আগে অভিযোগ উঠেছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ নামের ড্রোন ব্যবহার করছে তেহরানকে ফাঁসাতে। ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর এক বিবৃতিতে দাবি করেছে, এই ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা চালানো হচ্ছে। পরে তার দায় ইরানের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ইসফাহানের কাছে মঙ্গলবার একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা মধ্য ইরানের ইসফাহান শহরের আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি একটি এমকিউ-৯ রিপার দূরপাল্লার মনুষ্যবিহীন ড্রোন ভূপাতিত করেছে। এমকিউ-৯ রিপার ড্রোনটি আধুনিক যুদ্ধক্ষেত্রে নজরদারি ও হামলার জন্য বহুল ব্যবহৃত। প্রায় ৩০ মিলিয়ন ডলার প্রতিটি ড্রোনের আনুমানিক মূল্য।